ঢাকারবিবার , ৯ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ৯, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে জেলা সদর ও নাগেশ্বরী উপজেলার ১৯ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৯ জানুয়ারি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কুড়িগ্রাম কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক জিলুফা সুুলতানা , জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব, নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাসুম প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ৩য় ও ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের একটি সহ কুড়িগ্রামের এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Don`t copy text!