ঢাকামঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে দেশীয় অস্ত্রসহ ভারতীয় যুবক আটক

প্রতিবেদক
admin
জানুয়ারি ৪, ২০২২ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তে স্থানীয় বাসিন্দারা দেশীয় অস্ত্রসহ এক ভারতীয় যুবককে আটক করে পুলিশে দিয়েছে।

 

স্থানীয় বাসিন্দা ও ঘটনা সুত্রে জানা যায়, ৩ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ১০টার দিকে বাংলা-ভারত সীমান্ত আন্তজার্তিক মেইন পিলার ৯৪২ এর পাশে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তঘেষা গংগারহাটের আজোয়াটারি এলাকায় এ ঘটনা ঘটে।

 

অবৈধ অনুপ্রবেশকারী আটক যুবকের নাম আনারুল শেখ (২১)। সে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউতি-২ গ্রামের সাইফুল ইসলামের ছেলে বলে জানা গেছে। রাতে আনারুল অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করে সন্দেহজনক ঘোরাঘুরি করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা চোর সন্দেহে ওই যুবককে আটক করতে গেলে তার হাতে ধারালো অস্ত্র দেখতে পায়।

 

এমতবস্থায় স্থানীয় হরেকৃষ্ণ চন্দ্র রায় সহ কয়েকজন মিলে ওই ভারতীয় যুবককে আটক করে । এ সময় তাকে ধরতে গেলে তার ধারালো অস্ত্রের আঘাতে হরেকৃষ্ণ চন্দ্র রায় মারাত্বক আহত হলে রাতেই তাকে ফুলবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

পরে ৪ জানুয়ারি মঙ্গলবার সকালে বিজিবি বাদী হয়ে উক্ত ভারতীয় যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অপরাধে পৃথক দুটি মামলা দায়ের করে।

 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতে ওই এলাকার স্থানীয় লোকজন এক ভারতীয় নাগরিককে দেশীয় অস্ত্রসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। আসামীকে মামলার পরিপ্রেক্ষিতে দুপুর ১ টায় কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

Don`t copy text!