ঢাকাশনিবার , ১ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ে নব নির্বাচিত সভাপতিকে সংবর্ধনা ও পরিচিতি সভা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাদা মনের মানুষ প্রয়াত অ্যাড. আব্দুল মান্নান পাটওয়ারীর সহধর্মনী জাহানারা মান্নানকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে এবং নব নির্বাচিত কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১ জানুয়ারি) বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শেষে এ পরিচিতি সভা করা হয়। 

নব নির্বাচিত সভাপতি জাহানারা মান্নানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবাস চন্দ্র ঘোপের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম,বিদ্যুৎসাহী সদস্য সোহরাব হোসেন সুমন,দাতা সদস্য হুমায়ুন কবির পাটওয়ারী,অভিভাবক সদস্য মফিজুর রহমান পাটওয়ারী,মাহবুবুর রহমান,নজরুল ইসলাম,জাহাঙ্গীর সিকদার,অভিভাবক মফিজুর রহমান প্রধান,মহিলা সদস্য প্রমিলা রানী দাস,শিক্ষক প্রতিনিধি শিখা রানী,ওচমান গনি ও বিল্লাল হোসেন প্রমুখ। সভায় নব নির্বাচিত সভাপতি জাহানারা মান্নান ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের গুনগত ফলাফল ও শিক্ষার মান উন্নয়নসহ সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চান।

কচুয়া: কচুয়ার প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ে নব নির্বাচিত সভাপতি জাহানারা মান্নানকে ফুলেল সংবর্ধনা দিচ্ছেন, শিক্ষক ও অভিভাবক সদস্যবৃন্দ।

Don`t copy text!