ঢাকাশনিবার , ১ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কাউন্সিলর পদ-প্রার্থী আমজাদ হোসেন মোল্লা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর সিটির ৪১ নং ওয়ার্ডের ছিন্নমুল গরিব, অসহায় শীর্তাত প্রায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ ও মতবিনিময় করেন ঐ ওয়ার্ডের কাউন্সিলর পদ-প্রার্থী জনাব আমজাদ হোসেন মোল্লা।

শুক্রবার ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ৪১নং ওয়ার্ডের বসুগাঁও ক্লাব সংলগ্ন মাঠে স্হানীয় নেতৃবৃন্দদের সমন্বয়ে কম্বল বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন হয়।

বসুগাঁও জান্নাতুল বাকী জামে মসজিদের সভাপতি আফছার উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা কাউন্সিলর পদ-প্রার্থী ৪১নং ওয়ার্ড ও সাধারণ সম্পাদক মিরের বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ।তিনি বলেন,আমি আপনাদের সকলের পরামর্শক্রমে আগামী দিন যেন এই ওয়ার্ডের মানুষের সেবা করে যেতে পারি তার জন্য দোয়া চাই।সকলকে নতুন বছরের শুভেচ্ছা।

কম্বল বিতরণ ও মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বাখের উদ্দিন মোল্লা, সভাপতি ৪১নং ওয়ার্ড কৃষকলীগ।লুৎফর রহমান, সহকারী প্রভাষক পূবাইল আদর্শ কলেজ। আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পদপ্রার্থী পূবাইল থানা যুবলীগ। কামরুজ্জামান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ৪১ নং ওয়ার্ড যুবলীগ।

কম্বল বিতরণ ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন, সোহেল রানা,নাসিমুন গনি,রাহাজ উদ্দিন পাঠান, আওলাদ হোসেন,মামুন,শেখ সফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,হুমায়ুন কবির ও সালাউদ্দিন সাগর।মোনাজাত শেষে কম্বল বিতরণের পাশাপাশি সকলের মাঝে তোবারক বিতরণরে ব্যবস্হা করা হয়।

Don`t copy text!