ঢাকাবৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার সাচারে রেঁনেসা সমবায় সমিতির বার্ষিক সাধারন সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩০, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার সাচার রেঁনেসা সমবায় সতিমি লি: এর ১৮ বছর পদার্পণ উপলক্ষ্যে বার্ষিক সাধারন সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাচার রেঁনেসা হাসপাতাল কার্যালয়ে এ সাধারন সভার আয়োজন করা হয়।

সমিতির সভাপতি মো: জিয়াউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রেঁনেসা গ্রুপ লিমিটেড ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মহিউদ্দিন মজুমদার ।

হাসপাতালের প্রতিষ্ঠাতা ও রেনেঁসা গ্রুপের চেয়ারম্যান মো: মহিউদ্দিন মজুমদার বলেন, আমরা আপনাদের সহযোগিতায় দীর্ঘ ১৮ বছর প্রতিযোগিতার বাজারে বিশ্বস্থতার সাথে রয়েছি। আপনারা আমাদের সমিতির প্রাণ ও শক্তি। আমরা পালিয়ে যাওয়ার জন্য নয়,যথাযথ সেবা দেয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের রেনেঁসা হাসপাতাল নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। এখানে আপনাদের সবাইকে চিকিৎসা সেবা গ্রহনের জন্য আহ্বান করছি। সেবার মান ভালো হলে আসবেন, আমরা সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠান করেছি,ব্যবসায়িক লাভবানের উদ্দেশ্যে নয়। পরে বার্ষিক সাধারন সভায় গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর ও বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক জিসান আহমেদ নান্নু,সমাজসেবক হাজী মুজিবুর রহমান,মোখলেছুর রহমান,ছাত্রলীগ নেতা নাঈম প্রধান প্রমুখ। পরে বার্ষিক সাধারন সভায় গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর ও বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।

 

কচুয়া: কচুয়ার সাচার রেঁনেসা সমবায় সতিমি লি: এর ১৮ বছর পদার্পণ উপলক্ষ্যে বার্ষিক সাধারন সভায় গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর করছেন অতিথিবৃন্দ।

Don`t copy text!