ঢাকাশনিবার , ২৫ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পালাখাল মডেল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে ইমাম হোসেনের ব্যাপক গনসংযোগ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৫, ২০২১ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চম ধাপে আগামী ৫জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চাঁদপুরের কচুয়ায় পালাখাল মডেল ইউনিয়নে মোটরসাইকেল মার্কায় গণসংযোগ ও প্রচারনা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী মো. ইমাম হোসেন সোহাগ। ২৫ ডিসেম্বর শনিবার পালাখাল মডেল ইউনিয়নে দিনভর মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মো. ইমাম হোসেন সোহাগ পালাখাল,আশারকোটা, ভুইয়ারা,দহুলিয়া,এনায়েতপুর, সফিবাদ,দোজানা গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে মোটরসাইকেল মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন।

ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. ইমাম হোসেন সোহাগ বলেন, দলমত নির্বিশেষ মানুষ আমাকে অনেক ভালোবাসে। বিগত দিনে আমি সাধারন মানুষের পাশে সেবা দিয়ে আসছি। সরকারি বিভিন্ন ভাতা উপকারভোগীদের মাঝে সমবন্টন হারে দিয়েছি। সবসময় মানুষের কল্যাণে কাজ করেছি। তাই সাধারন মানুষ আমাকে অনেক মূল্যায়ন করে। আগামী ৫ জানুয়ারি তারিখে সাধারন ভোটাররা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মোটরাসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ।

Don`t copy text!