ঢাকাশনিবার , ২৫ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরে ইউপি নির্বাচনে ১৭২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৫, ২০২১ ৫:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

হাইমচর উপজেলায় ৪ ইউনিয়নে চতুর্থ ও পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকালে হাইমচর উপজেলা পরিষদের হল রুমে প্রার্থীদের মাঝে তাদের পছন্দের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় উপজেলার ৪টি ইউনিয়নের ২৩ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ সম্পন্ন করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা।

২নং উত্তর আলগী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আতিকুর রহমান পাটোয়ারী (নৌকা প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাকসুদ আলম খাঁন ( ঘোড়া), হাবিবুর রহমান বেগ (হোন্ডা), কুদ্দুছ ঢালী (আনারস), ইসলামি আন্দোলন থেকে মাও. রুহুল আমিন ( হাতপাখা)।
৩নং আলগী দক্ষিন ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাহাউদ্দিন টিটু হাওলাদার (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী সরদার আব্দুল জলিল মাষ্টার (আনারস), সরদার নুরে আলম জিকু( চসমা), ইসলামি আন্দোলন হাফেজ মো. বেলাল হোসেন সবুজ ( হাতপাখা)।

৪নং নীলকমল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সালাউদ্দিন সরদার (নৌকা প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাউদ আল নাসের (আনারস), হাজী ইয়াছিন রতন (ঘোড়া), ইসলামি আন্দোলন থেকে মো. রায়হান উদ্দিন ( হাতপাখা), জাতীয় পার্টি থেকে সুফিয়ান মাঝি( নাঙ্গল)।
৫নং হাইমচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জুলফিকার আলী সরকার (নৌকা প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাঈম সরকার (ঘোড়া), আব্দুল হক মোল্লা ( আনারস), শাহিনুল ইসলাম শাহিন ( চসমা), ইসলামি আন্দোলন থেকে রাজা মিয়া সরদার( হাতপাখা), জাতীয় পার্টি থেকে খোরশেদ আলম(নাঙ্গল) পেয়েছেন।

এছাড়া সংরক্ষিত ৩৪ জন ও সাধারণ সদস্য ১১৯ জনের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
প্রতীক বরাদ্ধকালে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, নির্বাচনের আচারনবিধি সকল প্রার্থীকে মেনে চলতে হবে। আপনারা ভাল থাকলেই আমরা ভাল থাকবো। আমরা চাই উৎসব মুখর পরিবেশে হাসি খুসি ভাবে নির্বাচন সম্পন্ন করতে।

আগামী ৫ জানুয়ারি নির্বাচন সুষ্ঠ, সুন্দর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আপনার এমন কোন আচরন করবেন না যাতে আমাদের কঠোর হতে হয়।

Don`t copy text!