জৈনসারে ১নং ওয়ার্ডে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দুদুর উঠান বৈঠক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীক এর চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম দুদুর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর সন্ধা ৭টার সময় ১৩নংজৈনসার ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের চম্পকদী গ্রামের আমির হোসেন মাইজভান্ডারির নিজ বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
নুরু মাঝি এর সভাপতিত্বে ও শেখ আমিন এর সঞ্চালনায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

জৈনসারে ১নং ওয়ার্ডে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দুদুর উঠান বৈঠক
এতে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড এর বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাইজভান্ডারি, বিশিষ্ট ব্যাবসায়ী জামাল উদ্দীন খান,মোঃ রমজান শেখ,মোঃ উজ্জ্বল হাওলাদার, মোঃ সাদ্দাম হোসেন, মোঃআবদুল হাই, মোঃ শ্যামল মাষ্টার, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ দেলোয়ার গোড়াপী, বিশিষ্ট ব্যাবসায়ী মাসুম ঢালী,আকতার হোসেন, প্রমুখ সহ এলাকার গণ্য মান্য ব্যাক্তিবর্গ।
উক্ত উঠান বৈঠক এ বক্তারা আনারস প্রতীক এ র স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম দুদু কে ২৬ তারিখ এ আনারস প্রতীক এ বিপুল ভোট দিয়ে জয়ী করার জন্য আহ্বান জানান।
চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম দুদু বলেন জনগণের আশা আকাঙ্খা পুরন করতে আমি জনগণের সমর্থন নিয়ে আবারো চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।
আমি আপনাদের সেবক হয়ে সেবা করতে চাই,
অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই, চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে এ জৈনসার ইউনিয়ন কে মাদকমুক্ত ও ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলবো।

