ঢাকাশুক্রবার , ১৭ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার বিতারা ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত|| দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৭, ২০২১ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

মো: মাসুদ রানা,কচুয়াঃ
আগামী ৫ জানুয়ারি কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ইসমাই ভূঁইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক নিজাম মিঞার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম প্রধান,কাজী বাতেন,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক ইমরান প্রধান,সোহেল রানা,কাজী রানা,সদস্য জিসান আহমেদ নান্নুসহ আরো অনেকে। সভায় আসন্ন ইউপি নির্বাচনে যুবলীগের আহ্বায়ক ইসমাইল ভূঁইয়ার সমর্থনে তাকে নির্বাচিত করার লক্ষে আলাপ-আলোচনা করা হয়।

Don`t copy text!