ঢাকাশুক্রবার , ১৭ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে ফ্রিজকাপ ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত|| দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৭, ২০২১ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়া
কচুয়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফ্রিজকাপ ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দরবশেগঞ্জ উচ্চ বিদ্যালয়ে উপজেলার কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।
কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বোরহান উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান গোফরান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
বিশেষ অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন,কাদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হাই ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নূরে-ই আলম রিহাত,সমাজসেবক ইঞ্জি. মুজিবুর রহমান,খোরশেদ আলম,আব্দুর রাজ্জাক ও ইউপি সদস্য আলাউদ্দিন মজুমদার প্রমুখ।
খেলাটি সার্বিক ভাবে পরিচালনা করেন কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের সাধারন সম্পাদক জুয়েল রানা,সহ-সভাপতি সোহেল আহমেদ,ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ। খেলায় হাজীগঞ্জ টোরাগর একাদশকে হারিয়ে কচুয়ার কাদলা বেপারী একাদশ চ্যাম্পিয়ান হয়। এসময় এলাকার বিভিন্ন উৎসব খেলা প্রেমী হাজারো জনতা উপস্থিত ছিলেন।

কচুয়া: কচুয়ার ফুটবল টূর্ণামেন্টে বিজয়ী কাদলা বেপারী একাদশ চ্যাম্পিয়ান ফ্রিজকাপ পুরস্কার গ্রহন করছেন।

Don`t copy text!