ঢাকাবুধবার , ১৫ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুর বাংলাদেশ মানবাধিকার কমিশনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৫, ২০২১ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিরামপুর উপজেলা শাখার আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার রাত্রী সাড়ে ৮টায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের (অস্থায়ী কার্যালয়) ন্যাশনাল ব্যাংক সংলগ্ন মিজান মার্কেটে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি নুরে আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল।

 

বাংলাদেশ মানবাধিকার কমিশন কতৃর্ক আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি সারোয়ার রাশেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র সহ-সভাপতি পারভেজ কবীর, সহ-সভাপতিদ্বয় ডাঃ আনোয়ারুল আলম, সহকারী অধ্যাপক সেলিম রানা, অদৈত্য কুমার অপু, আবু সাঈদ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরল ইসলাম, সহ-সভাপতি এসএম মাসুদ রানা ও সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান প্রমুখ।

 

এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সকল সদস্যগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ,

সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটির সঞ্চলনায় করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহ-সভাপতি সহকারী অধ্যাপক সেলিম রানা।

Don`t copy text!