ঢাকামঙ্গলবার , ১৪ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত||দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৪, ২০২১ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। নান্দাইল প্রেসক্লাবে সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাংবাদিক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, লেখক ও কলামিষ্ট সাইদুর রহমান, মানবাধিকার সংগঠক ও সমাজ সেবক ডাঃ ফখর উদ্দীন প্রমুখ।

এসময় বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাধারণ সম্পাদক আবুল হাসেম, নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইয়া, সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি এ হান্নান আল আজাদ, প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক মাওলানা হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক রমজান আলী, শাহজাহান ফকির, ফরিদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাওলানা হাবিবুর রহমান হাবিব সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।



Don`t copy text!