ঢাকামঙ্গলবার , ১৪ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছেলের জন্য ভোট চাইতে বের হয়ে প্রাণ গেলো মায়ের|| দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৪, ২০২১ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইকবাল মোরশেদ ‘:’ স্টাফ রিপোর্টারঃ

লক্ষ্মীপুর সদর উপজেলায় ছেলের জন্য ভোট চাইতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বৃদ্ধা। শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আছিয়া মার্কেট এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ফুলবানু (৫৮)। তিনি ভবানীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বারপ্রার্থী মোস্তাফিজুর রহমানের (মোরগ) মা। তিনি ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত সফিউল্যার স্ত্রী।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরের পর ছেলের জন্য ভোট চাইতে ভোটারদের বাড়িতে যান ফুলবানু। ঘটনার সময় তিনি সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পথে অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

Don`t copy text!