ঢাকাবুধবার , ২৪ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গুলিস্তানে গাড়ির ধাক্কায় কলেজছাত্র নিহত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৪, ২০২১ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় নটরডেম কলেজের এক ছাত্র নিহত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এই কলেজছাত্র নিহত হন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, বুধবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

Don`t copy text!