ঢাকাশনিবার , ২০ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবে আব্দুল্লাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন।

প্রতিবেদক
admin
নভেম্বর ২০, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবে আব্দুল্লাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাশেদ নবী সংবাদ সম্মেলন করেছেন।

২০ নভেম্বর শনিবার দুপুর ৩ টায় মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাশেদ নবী সংবাদ সম্মেলনে জানান, আমি নির্বাচনে অংশগ্রহন করার পর থেকেই আমার কর্মী সমর্থকরা বিভিন্ন হুমকির মধ্যে দিন পার করছি।
প্রতেকের বাড়ি বাড়ি গিয়ে হুশিয়ারি দিয়ে আসছে আমার আনারস প্রতীকে নির্বাচন না করার জন্য।

বিভিন্ন সময়ে আমার প্রতিপক্ষ নৌকার সমর্থকরা আমাদের ক্যাম্পে বসতে দিচ্ছে না ঠিকমতো।
আমার কর্মীরা গণসংযোগে এলে প্রতিপক্ষ নৌকার কর্মীরা বাঁধাপ্রদান করে।

নৌকার প্রার্থী মোঃ আব্দুর রহিম দীর্ঘদিন চেয়ারম্যান থাকায় আমার কর্মী সমর্থকদের কোন ভাবেই সহ্য করতে পারে না। তারা নিজেরাই নৌকার ক্যাম্পে আগুন দিয়ে আমাদের দোষারোপ করছেন।

আমি এই ঘটনার জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানাই এবং ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন আর না ঘটে সে জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই।

Don`t copy text!