ঢাকাবুধবার , ১৭ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মশ্বিমনগর ইউনিয়নে নৌকা মার্কা প্রার্থী আবুল হোসেনকে বিজয়ী করতে নির্বাচনী পথসভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠানে লাভলু-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১৭, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে মণিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মনোনীত প্রার্থী আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল হোসেনকে বিজয়ী করতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মশ্বিমনগর ইউনিয়নের বিভিন্ন জায়গায় এই পথসভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। এ সময় স্থানীয় সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে বলেন- এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রীর ঘোষণা অনুযায়ী দলীয় প্রতীক নৌকাকে সমর্থন করতে হবে ও জয় নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন। এ সময়ে আরো বক্তব্য রাখেন, পৌর সভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গোপাল মল্লিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদ সভাপতি আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মামুনার রশিদ, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আরশাফুল ইসলাম স্বপন, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইসলাম গাজী প্রমূখ। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যবৃন্দসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!