ঢাকাশনিবার , ১৩ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে জখম অবস্থা গুরুতর-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১৩, ২০২১ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে গুরুতর আহত করেছে তারই প্রতিবেশী আবু বক্কর গং।
মামলার এজাহার সূত্রে জানা যায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদার বাড়ি গ্রামের আবুবক্কর গংদের সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল তারই প্রতিবেশী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক দুলাল হোসেন এর সকাল ১০ ঘটিকায় আ: রাজ্জাক দুলাল (৫৫) আবু বক্কর গংয়ের বাড়ির পাশ দিয়ে বাজারে যাওয়ার সময় আবু বক্কর গংরা পূর্ব থেকে উৎপেতে থাকা আমিনুর রহমান (২৪) মমিনুল ইসলাম বাবু (২৮) উভয় পিতা আবু বক্কর সিদ্দিক,লিপি আক্তার (৫০) স্বামী আবু বক্কর সিদ্দিক, মোঃ আবু বক্কর সিদ্দিক (৫৫), পিতা মৃত কেচু মামুদ,সাং খিতাব খাঁ,সহ ৫/৭ জন মিলে দুলালকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় ঘটনাস্থলেই দুলাল জ্ঞান হারিয়ে ফেলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।
এ ঘটনায় থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে । আসামি আমিনুর রহমান ও মমিনুল ইসলাম জেল হাজতে আটক রয়েছেন।
এ ঘটনায় রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ জানান বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে ।

Don`t copy text!