ঢাকাশনিবার , ১৩ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিষাক্ত হচ্ছে দিল্লির হাওয়া-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১৩, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ভারতের দিল্লি শহরের বাতাসে দূষণের মাত্রা ভেঙেছে গত পাঁচ বছরের রেকর্ড। এয়ার কোয়ালিটি সূচকের তথ্য বলছে, বর্তমানে সেখানে এয়ার কোয়ালিটির মাত্রা ৪৭১।

এতে বিঘ্নিত হচ্ছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। তীব্র বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছে শহরবাসী।

এ বিষয়ে দিল্লির এক নারী বাসিন্দা বলেন, ‘বায়ুদূষণ বেড়ে যাওয়ার কারণে মর্নিং ওয়াক কিংবা বাইরে যাওয়া আপাতত বন্ধ করে দিয়েছে। আর খুব প্রয়োজনে বাইরে বের হলেও শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। এখন যে অবস্থা দেখছি তা লকডাউনে বাধ্য হয়ে ঘরে থাকার মতোই।’ দিনের আলোয় এই রাজধানী দিল্লির আকাশ দেখে মনে হবে ঘন-কুয়াশায় চেয়ে গেছে।

সহসাই এই পরিস্থতির উন্নতি হচ্ছে না বলে আভাস দিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দিল্লির এ দূষণের ৩৫ শতাংশ কারণ চারশ’ খেত-খামারে খড়কুড়ো পোড়ানো। অতিরিক্ত দূষণের ফলে সব সরকারি ও বেসরকারি অফিসের জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। শহর থেকে ৩০ শতাংশ কমিয়ে আনার প্রস্তাবও করেছে এই সংস্থাটি। এছাড়াও খুব প্রয়োজন না পড়লে বাইরে বেরোতেও নিষেধ করা হয়েছে শহরের বাসিন্দাদের।

Don`t copy text!