ঢাকামঙ্গলবার , ৯ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ৯, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

রাজারহাটে সাত ইউনিয়নে ৪২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার ঘটিকায় রাজারহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম কৃষকদের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করেন।বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০২১-২২ অর্থ বছরের বাজেটে সারা দেশের ন্যায় রাজারহাট উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তার জানান কৃষি উপকরণের মধ্যে ১কেজি শরিষা,২০কেজি রাসায়নিক স্যার প্রত্যেক ইউনিয়নে ৬০জন করে প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বিতরণ করা হয়।বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর মন্ডল সাবু,উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তার,রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,যুগ্ন সম্পাদক হামিদুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Don`t copy text!