ঢাকাশনিবার , ৬ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার বাইছারা জামেয়া ইসলামিয়া দারুচ্ছালাম মাদ্রাসা ও এতিমখানার নতুন আহ্বায়ক কমিটি গঠন||দৈনিক বংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ৬, ২০২১ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাইছারা জামেয়া ইসলামিয়া দারুচ্ছালাম মাদ্রাসা ও এতিমখানার পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মাদ্রাসা মাঠে আয়োজিত বিশেষ সভায় মাদ্রাসার সাবির্ক উন্নয়নের লক্ষ্যে শান্তিপূর্ন পরিবেশে এলাকাবাসীর উপস্থিতিতে বিশিষ্ট সমাজসেবক মো. ইব্রাহিম গাজী (ধনুক্বারী) এ কমিটি ঘোষনা দেন।
নতুন কমিটির আহ্বায়ক ইউপি সদস্য আব্দুল বারেক প্রধান,সদস্যরা হলেন আবুল বাসার প্রধান,মো. রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক মিয়া।
এ উপলক্ষ্যে কমিটি গঠনের লক্ষে আয়োজিত বিশেষ সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবক মো. ইব্রাহিম গাজীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজান সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার,সাধারন সম্পাদক সোহাগ খান,বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন,মাদ্রাসার মুহতামিম মো. আনোয়ার শাহ,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার,প্রভাষক মাহবুব এলাহী,সাবেক ইউপি সদস্য শহিদ সরকার,সমাজসেবক আবুল খায়ের,নজরুল ইসলাম,শরীফ হোসেন,মো. শাহজাহান, আবু হানিফ,মুহতামিম আব্দুল খালেক,যুবসমাজের পক্ষে বক্তব্য রাখেন, কবির হোসেন মুন্সী ও ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ সাইদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পূর্বের কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক নিজেদের মনগড়া মতো ঢাকায় বসে কমিটি দিয়ে প্রায় ১৩ বছর টালবাহানা করে মাদ্রাসাকে পরিচালনা করেন। এলাকাবাসী ও যুব সমাজের পক্ষ থেকে নতুন কমিটি গঠনের মাধ্যমে মাদ্রাসাটিকে উন্নয়ন ও নানান ভাবে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে তাদেরকে আলোচনার মাধ্যমে নতুন কমিটি করার জন্য কয়েক দফা দাবি জানালে তারা কোনো কর্ণপাত করেননি এবং সর্বশেষ শনিবার এলাকার সাধারন মানুষ উপস্থিত হয়ে শান্তিপূর্ন পরিবেশে সকলের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেন। তারা আরো বলেন, ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মাদ্রাসা ও এতিমখানাটি উন্নয়নের লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি পূনার্ঙ্গ কমিটি গঠন করে চলমান কার্যক্রম এগিয়ে নিবেন। এসময় বিতারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইসমাইল ভূইয়া,ডা. আব্দুল মতিন মিয়া,আওয়ামী লীগ নেতা তদবির হোসেন প্রধান,মোশারফ সরকার,যুব সমাজ কমিটির সদস্য কাজী আব্দুল বাতেন,রিয়াদ প্রধান,যুবলীগ নেতা নোমান সরকার ও ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ সরকারসহ বাইছারা ও গল্লাই গ্রামের কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

কচুয়া: কচুয়ার বাইছারা জামেয়া ইসলামিয়া দারুচ্ছালাম মাদ্রাসা ও এতিমখানার আহ্বায়ক কমিটির সদস্যরা।

Don`t copy text!