ঢাকাশনিবার , ৬ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে বামগনতান্ত্রিক জোটের ডিজেল কেরোসিন বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ৬, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ডিজেল মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ (৬ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রংপুর বাম গনতান্ত্রিক জোট।

আজ শনি সকাল ১১ টা ৩০ মিনিটে রংপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রংপুর বাম গনতান্ত্রিক জোট। বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাবের সামনে হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাহাজ কোম্পানি মোড়ে সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন, বামজোটের ও বাসদ ( মার্কসবাদী) জেলা সমন্নয়ক আনোয়ার হোসেন বাবলু। সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন,বাসদ জেলার আহ্বায়ক আব্দুল কুদ্দুস সদস্য সচিব মমিনুল ইসলাম সহ অনেকেই।

বক্তারা বলেন,লিটারে ডিজেল রিফাইনারি ১১ টাকা,আরও বিভিন্ন পর্যায়ে শুল্ক নিচ্ছে ১৭ টাকা।আন্তর্জাতিক পর্যায়ে বর্তমানে প্রতি লিটার ৪৬.৬৩ টাকা খরচ পড়লেও সরকার ১৮ টাকা নানা নামে আদায় করছে। করোনাকালে কোটি মানুষ বেকার,২.৫ কোটি মানুষ নুতন করে দরিদ্র হয়েছে।

এসময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে ১৭ হাজার ২৯২ জন নতুন কোটি পতি হয়েছে এবং বছরে ৭৩ হাজার কোটি কালো টাকা বিদেশে পাচার হচ্ছে। এ সকল দুর্নীতি – লুটপাট বন্ধের পদক্ষেপ না নিয়ে সরকার মুনাফাখোর ব্যাবসায়ীদের স্বার্থে একের পর এক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে জনগনের পকেট কাটছে।নেতৃবৃন্দ অবিলম্বে ডিজেল,কেরোসিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবি জানান।

Don`t copy text!