দেশের সর্বাধিক ব্যবহুত জ্বালানি ডিজেলের মুল্যবৃদ্ধির জের হিসেবে গণপরিবহন খাতের আকস্মিক ধর্মঘটে সীমাহীন ভোগান্তিতে পড়েছে সাধারন যাত্রীরা। গতকাল ছুটির দিনেও রাস্তায় নেমে লাখ লাখ মানুষ বিপাকে পড়েন। বাস বন্ধ থাকায় রাজধানীর সঙ্গে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে সারা দেশ।চাকরির প্রার্থীরা অসংখ্য তরুন নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরিবহন মালিক -শ্রমিক নেতাদের জনজীবন জিম্মি করার এমন অপকৌশলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অসংখ্য মানুষ। পন্য পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় সমুদ্রবন্দর,স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। রাজধানীতে যাত্রীবাহী বাস বন্ধ থাকায় কয়েক গুন বেশি ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল বিভিন্ন যাত্রীরা তাদের গন্তব্য স্থানে পৌছেছেন

