ঢাকাবৃহস্পতিবার , ৪ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরে পাহাড়ে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২২-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ৪, ২০২১ ৬:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। বুধবার আজাদ কাশ্মীরের সুধানতি জেলায় দুর্ঘটনাটি ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা রাজা মোয়াজ্জাম এএফপিকে বলেন, বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিল। এটি রাওয়ালপিন্ডি যাচ্ছিল। একটি ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় বাসটি গভীর খাদে পড়ে যায়। পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়, ৪০ সিটের বাসটি তেহসিলের হেডকোয়ার্টার বেলোচ থেকে রওনা দিচ্ছিল। বাসটি সাত কিলোমিটার যাওয়ার পর কারিগরি ত্রুটির সম্মুখীন হয়। ঘটনাস্থলের কাছে একটি তাঁবুতে এক ব্যক্তি পাকোড়া বিক্রি করছিলেন। তিনি বেলোচের এক ইমামকে (ধর্মীয় নেতা) ফোনে ঘটনা জানান। ওই ইমাম মাইকে দুর্ঘটনার ঘোষণা দেন। এরপর গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

Don`t copy text!