ঢাকাবুধবার , ৩ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ৩, ২০২১ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসকর আলী (২৫) এবং আরিফ হোসেন (২২) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকালে কানাইঘাটের ডোনা সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতদের স্বজনরা জানান, মঙ্গলবার (২ নভেম্বর) বিকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লালবাজারে যান তারা। এরপর আর বাড়িতে ফেরেননি। সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কামান্ডার নজরুল ইসলাম জানান, দুই যুবক নিহতের বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ওসি তাজুল ইসলাম জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। সীমান্তের চোরাই পথ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের গুলিতে তারা নিহত হয়েছেন বলে প্রাথমিক জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Don`t copy text!