ঢাকামঙ্গলবার , ২ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৩ নভেম্বর জেলহত্যা দিবস স্মরণে যুক্ত রাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আলোচনা সভা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২, ২০২১ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

৩ নভেম্বর,জেলহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে বেদনাময় এক কলঙ্কিত দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় ৪ নেতা; সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামানকে। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা বিরল। এই নৃশংস হত্যাকান্ডে আমরা মুষড়ে পরি নাই, ভয় পাই নাই। এই নৃশংস হত্যাকান্ড থেকে আমরা শিক্ষা নিবো, অনুপ্রানিত হবো নি:শ্বার্থ ভাবে দেশের ও মানুষের পাশে দাড়াতে। আমারা গর্বিত আমাদের এই সকল পুর্বপুরুষদের নিয়ে এবং ৭ নভেম্বর মুক্তিযোদধা সৈনিক হত্যা দিবস ।
তাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলী।

৩ নভেম্বর জেলহত্যা দিবস ও ৭ নভেনর মুক্তিযোদধা সৈনিক হত্যা দিবস স্মরণ উপলক্ষে এক আলোচনা সভা এবং যুকতরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. মহসিন আলীর রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা আয়োজন করা হয়েছে আগামী ৭ নভেম্বর, রবিবার, সন্ধ্যা ৬ টায় মামুন টিউটরিয়্যাল, ৭২ স্ট্রীট, জ্যাকসন হাইস্ট, নিউইয়র্ক ।খবর বাপসনিউজ।এতে
সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন
আয়োজক আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন।

Don`t copy text!