ঢাকাসোমবার , ১ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে নারী কোটা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩ ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিত ও বাস্তবায়ন করার দাবিতে সুইস হেলভেটাস ইন্টারন্যাশনালের সহায়তায় এবং ডেমক্রেসিওয়াচ অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের বাস্তবায়নে বিরামপুর উপজেলা নারী উন্নয়ন ফোরাম মানববন্ধন করেছে।
বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে সোমবার (১লা নভেম্বর) সকাল ১০টায় মানববন্ধনে অংশ গ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি উম্মে কুলছুম বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল, সহ-দপ্তর সম্পাদক এহছানুল হক, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরে আলম নূরা, ডেমক্রেসিওয়াচ এর বিরামপুর উপজেলা সমন্বয়কারী আরিফা খাতুন ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ও নির্বাচনে আগ্রহী নারী প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

Don`t copy text!