ঢাকারবিবার , ৩১ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার পাথৈর ইউপি চেয়ারম্যান পদে নৌকার প্রত্যাশী জুয়েল চৌধুরীর গনসংযোগ ও শোডাউন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৩১, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রত্যাশী উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধার সন্তান রিয়াদ মাহমুদ চৌধুরী জুয়েল ব্যাপক গনসংযোগ করেছেন। রবিবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বড়দৈল মাদ্রাসায় উদ্বোধন অনুষ্ঠানে আগমন উপলক্ষে ইউপি চেয়ারম্যান প্রার্থী রিয়াদ মাহমুদের নেতৃত্বে বিশাল মিছিল ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় নেতাকর্মীরা মুক্তিযোদ্ধার সন্তান যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ চৌধুরীকে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক দেয়ার জোর দাবি জানান। একই দিনে রিয়াদ মাহমুদ চৌধুরী মধুপুর বাজার,মধুপুর হিন্দু পল্লী,ভাটিছিনিয়া,বড়দৈল ও আতিশ^রসহ বেশকিছু স্থানে সাধারন মানুষের সাথে কুশল বিনিময় ও গনসংযোগ করেন। এসময় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

কচুয়া: কচুয়ার মধুপুর বাজারে গনসংযোগ করছেন পাথৈর ইউপি চেয়ারম্যান নৌকা মনোনয়ন প্রত্যাশী রিয়াদ মাহমুদ চৌধুরী জুয়েল।

Don`t copy text!