ঢাকারবিবার , ৩১ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডিশ দেখতে সেট টপ বক্স লাগবে ৩০ নভেম্বরের-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৩১, ২০২১ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

দেশে ৩১ ডিসেম্বরের মধ্যে সব বিভাগীয় ও মেট্রোপলিটন শহরের সঙ্গে পুরোনো ১১টি জেলা শহরের কেবল নেটওয়ার্ক ডিজিটাল করা হবে। সচিবালয়ে রোববার কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো) এবং ড্রিস্ট্রিবিউটরদের নিয়ে সভার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান। ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের সব কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড করার সিদ্ধান্ত গত ২ সেপ্টেম্বর নেওয়া হয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিভাগীয় ও মেট্রোপলিটন শহর ছাড়াও কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়া, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলা শহরে কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজ করার সিদ্ধান্ত হয়েছিল। এসব অঞ্চলের সঙ্গে যশোর, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, পাবনাসহ সব পুরোনো জেলা শহরের কেবল নেটওয়ার্কও ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশ ডিজিটাল হলেও এখনো কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটাল হয়নি।

Don`t copy text!