ঢাকারবিবার , ৩১ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এএসআইকে গাছে বেঁধে রাখার ঘটনায় গ্রেফতার ১৩-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৩১, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গাবাান্ধার সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) তোফাজ্জল হোসেনকে আটক করে গাছে বেঁধে রাখা ও মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় রবিবার (৩১ অক্টোবর) দুপুর পর্যন্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রিমাণ্ডের আবেদন করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ। মামলায় ওই গ্রামের মাসুদ মিয়াকে প্রধান আসামি করে ২০ জন নামীয় ও অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করা হয়। গ্রেফতার আসামিরা হলেন– আবদুল খালেক, আমজাদ আলী, সুমন মিয়া, বকুল মিয়া, মকুল মিয়া, জহুরুল ইসলাম, শাহজাহান আলী, আবদুর রাজ্জাক, হামিদুল ইসলাম, রবিউল মিয়া, ইসলাম মিয়া, নাজমুল হক ও রাজু মিয়া। তাদের সবার বাড়ি ধর্মপুর গ্রামে।

Don`t copy text!