ঢাকাশুক্রবার , ২৯ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মানবতার ফেরিওয়ালা সাংবাদিক খায়রুল আলম রফিক-দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
অক্টোবর ২৯, ২০২১ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশ মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন সাংবাদিক খায়রুল আলম রফিক। রবিবার (২১ ডিসেম্বর) সংগঠনটির চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন তিনি।

 

এর আগে বাংলাদেশের অনলাইন পোর্টাল মালিকদের সেরা সংগঠন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন খায়রুল আলম রফিক।

 

মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত সাংবাদিক খায়রুল আলম রফিকের হাতের ছোঁয়ায় মিলেছে রেললাইনে পড়ে থাকা বৃদ্ধা মায়ের আশ্রয়, প্রতিবন্ধী শিশু ফিরে পেল বেদখল জমি, বিরল রোগাক্রান্ত শিশুর যন্ত্রণা জুড়িয়ে যায় তার মানবিক চেষ্টার প্রলেপে।

 

কক্সবাজারের নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফাসহ অগণিত অবহেলিত সাংবাদিক, অসহায় মুক্তিযোদ্ধা ও সমাজের বিভিন্ন পর্যায়ের অবহেলিত, সুবিধা বঞ্চিত এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ির বাসিন্দা পঁচাত্তর বছর বয়সী জুলেখাকে তার সন্তানরা বাড়ি থেকে বের করে দেয়। অর্ধাহারে অনাহারে থাকা অবহেলিত জুলেখা বেগুনবাড়ি রেলস্টেশনে পড়ে থাকেন । তার পাশে দাঁড়ান সাংবাদিক রফিক। আশ্রয়স্থল হিসেবে থাকার ঘর ও ভরণ পোষণের দায়িত্ব নেন তিনি। দীর্ঘ ৮ বছর যাবৎ সমাজসেবা, মানবাধিকার ইত্যাদি বিষয় নিয়ে কাজ করছে বাংলাদেশ মানবতা ফাউন্ডেশন। সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করে সাংবাদিক খায়রুল আলম রফিক বলেন, আমরা চাই সমাজে দুস্থ-অসহায়, অবহেলিত মানুষদের মানবিক চোখে দেখা হোক। তারা যেন কোনোভাবেই বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে হবে।
তিনি আরও বলেন, অতীতেও আমি অসহায় মানুষের সেবায় মানুষের পাশে ছিলাম। বতর্মানেও আছি, আগামীতেও থাকব।

Don`t copy text!