ঢাকাশুক্রবার , ২৯ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২৯, ২০২১ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

১লা নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন ও জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে যোগদান উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলার বিভিন্ন উপজেলার সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে চাঁদপুর যুব উন্নয়ন উপ-পরিচালক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। 

যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,চাঁদপুর সদর যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনির হোসেন,যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস্য প্রশিক্ষক সৈয়দ শরীফ আহমেদ,প্রশিক্ষক নাহিদা ইসলাম,খালেদা পারভীন,পিপলকরা সমাজকল্যান যুব সংঘের সভাপতি কাজী মোস্তফা কামাল,সোনালী সুদিন যুব কল্যাণ সংঘের সভাপতি আবু হানিফ,হাজীগঞ্জ আদর্শ পাঠাগার ও সমাজকল্যান সংসদের সেক্রেটারী জহিরুল ইসলাম ও কচুয়ার যুব সোনার বাংলা সাহিত্য পাঠাগারের সভাপতি জিসান আহমেদ নান্নু প্রমুখ ।
ছবি: চাঁদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে প্রস্তুতি সভার একাংশ।

Don`t copy text!