ঢাকাশুক্রবার , ২৯ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আন্তঃধর্মীয় সংলাপ ও ক্ষতিগ্রস্থ পূজামন্ডপ/মন্দির পরিদর্শন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২৯, ২০২১ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এম.পি মহোদয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান এমপি মহোদয় এবং চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম বার মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উক্ত সভায় মাননীয় পুলিশ সুপার মহোদয় জানান, স্বাধীনতা বিরোধী যে চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সর্বদা তৎপর, আমাদের সকলকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। চাঁদপুর জেলার সাধারণ জনগণের জানমাল রক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ। সম্প্রীতির বন্ধনে যারা আঘাত হেনেছে প্রত্যেককে আইনের আওতায় এনে গ্রেফতার করা হচ্ছে এবং এই অন্যায়কারীদের প্রত্যেককে অতি শীঘ্রই গ্রেফতার করা হবে। দেশের উন্নয়ন ও সম্প্রীতির সহিত বসবাসের জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একসাথে কাজ করার আহবান করেন।

অতঃপর পুলিশ সুপার মহোদয় মাননীয় শিক্ষামন্ত্রী ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সহিত হাজীগঞ্জে ক্ষতিগ্রস্থ পূজামন্ডপ ও মন্দির পরিদর্শন করেন।

এসময় জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Don`t copy text!