ঢাকাবুধবার , ২০ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান ভারতের বিরুদ্ধে নালিশ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২০, ২০২১ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

‘অবৈধ দখলে থাকা জম্মু-কাশ্মীরে’ ভারতের ভয়াবহ নিপীড়নের বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর কাছে নালিশ জানালেন পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম।

জম্মু কাশ্মীরে অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগের প্রশংসা করেছেন পাকিস্তানি দূত। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির নির্দেশনায় তিনি জাতিসংঘ মহাাসচিবের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় গুতেরাঁ’কে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে আহবান জানান পাকিস্তানি এই দূত।

এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমসের পাকিস্তানি সংস্করণ অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। সাক্ষাতে কাশ্মীর থেকে জোরপূর্বক জম্মু-কাশ্মীরকে ভারত দখলে নিয়েছে বলে অভিযোগ করেন পাকিস্তানি দূত মুনির আকরাম। এ সময় জম্মু ও কাশ্মীরে অবনতিশীল পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন মহাসচিব গুতেরাঁ। তিনি উত্তেজনা প্রশমনে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন।

Don`t copy text!