ঢাকাশনিবার , ১৬ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৬, ২০২১ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

 

কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে দোয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ধিত সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রত্যাশী গাজী আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারী। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ একটি বৃহত্তম রাজনৈতিক দল। এ দল টানা দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেক নেতাকর্মী সৃষ্টি হয়েছে। দেশ বাঁচলে দল বাচঁবে। তাই আসন্ন ইউপি নির্বাচনে দল যাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবে চেয়ারম্যান পদে তাকে ঐক্যবদ্ধ ভাবে বিজয় নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার,আওয়ামী লীগ নেতা অ্যাড. দেলোয়ার হোসেন পাটওয়ারী,সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান,আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন রিপন প্রমুখ।
বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সর্দার, সহ-সভাপতি মো. আনোয়ার মোল্লা,যুগ্ন সাধারন সম্পাদক সফিকুল ইসলাম খান,সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্যাহ প্রধান,গিয়াস উদ্দিন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয়,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন,জামাল হোসেন, প্রমুখ। এসময় আসন্ন পালাখাল মডেল ইউপি নির্বাচনী নৌকা প্রতীকে চেয়ারম্যান চেয়ারম্যান প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ সকলের দোয়া চেয়ে প্রার্থীতা ঘোষনা করেন।

কচুয়া: কচুয়ার পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারী।

Don`t copy text!