ঢাকাশনিবার , ৯ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তুরাগে ট্রলার ডুবি, দুই শিশুসহ তিনজনের মৃতদেহ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৯, ২০২১ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সাভারের আমিন বাজার এলাকার তুরাগ নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা এখন পর্যন্ত দুই শিশু ও এক নারীসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার অ্যান্ড সিভিল সার্ভিসের ডুবরি দল।

সকাল সোয়া আটটায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এখনও সাতজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার মো. রায়হান। তিনি বলেন, দশ জন নিখোঁজের খবর পেয়েছি।

তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। বাকিদের উদ্ধার কাজ চলমান রয়েছে।

Don`t copy text!