ঢাকাবুধবার , ৬ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৬, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পুলিশ এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫ ঘটিকায় থানায় পুজা উৎযাপন কমিটির সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি বাবু স্বপন মোদক ও শ্রীনগর সার্কেল অফিসার আসাদুজামান।

শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো: হেদায়াতুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন শ্রীনগর থানা তদন্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন,হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু স্বপন রায়,উপজেলা পুজা উৎযাপন কমিটির সহ-সভাপতি কাজল দাশ, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির লস্কর,সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম , কার্যকরী সদস্য মোস্তাকিম আহমেদ আলিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আছলাম সহ উপজেলা প্রতিটি পুজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

Don`t copy text!