ঢাকাবুধবার , ৬ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় কাভার্ডভ্যান ও অটোরিকশা দুর্ঘটনায় নিহত ২-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৬, ২০২১ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সবজীবাহী কাভার্ডভ্যানচাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার সুয়াগাজী বাটপারা মোরে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন একজন। নিহতরা হলেন- উপজেলার বাটপারা গ্রামের হানিছ মিয়ার ছেলে মো. জামিন মিয়া ও একই গ্রামের লাল মিয়ার ছেলে অটোরিকশাচালক ফুজাল মিয়া।

সদর দক্ষিণ উপজেলা থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানটি কুমিল্লায় যাচ্ছিল। পথে উপজেলার সুয়াগাজী বাটপারা মোরে ওই অটোরিকশাকে চাপা দেয় কাভার্ডভ্যানটি।

এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান ওসি।

Don`t copy text!