ঢাকাবুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত পূর্ণ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২২, ২০২১ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় পূর্ণ (১০) নামে এক শিশু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

২২ সেপ্টেম্বর সকাল আটার দিকে উপজেলার রাজগাতী ইউনিয়নের পূর্ব দরিল্লা গ্রামে আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।
নিহত পূর্ণ এই গ্রামের মৃত হাবিবুল্লাহর পুত্র।

নিহতের চাচা শফিউল্লাহ জানান,পূর্ণ আমার ভাতিজা সে উপজেলার চন্ডিপাশা ইউপির বাঁশহাটি গ্রামে তার বড়বোনের বাড়িতে থেকে স্থানীয় একটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে পড়াশোনা করতো।

আজ সকালে তার বোনের সাথে কিছু নিয়ে মনমালিন্য হলে হেঁটেই বাড়ির দিকে রওনা করে। নিজ গ্রামে আসার পর তাড়াইলের দিক থেকে একটি লাল রংরের ঢাকা মেট্রো গ -১১-৭১৮৬ নাম্বার প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

এসময় স্থানীয়রা করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান,লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গাড়ি থানায় আটক আছে। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Don`t copy text!