ঢাকামঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ড. সেলিম মাহমুদের ৫০তম জন্মবার্ষিকী পালন-দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

 

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক,কচুয়ার কৃতি সন্তান ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ড. সেলিম মাহমুদের ৫০তম জন্মবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে ৫০তম জন্মদিন পালন করা হয়।

এসময় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন মোল্লা,সহকারী অধ্যাপক আবুল খায়ের,নজরুল ইসলাম,ফজলুল হক,রফিকুল ইসলাম,প্রভাষক ইউনুছ মোল্লা, মকিম বেপারী, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সৌরভ,পালাখাল মডেল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল তালুকদার,ছাত্রলীগ নেতা মেহেদী হাসান অভি,জুয়েল রানা সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক প্রতিষ্ঠাতা ড. সেলিম মাহমুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Don`t copy text!