ঢাকাশনিবার , ২৮ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে বেপরোয়া নসিমন এর চাপায় শিশু নিহত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২৮, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঁশ বোঝাই বেপরোয়া নসিমন এ-র চাপায় জান্নাত নামে ৯ বছরের এক শিশু নিহত হয়েছে।

শনিবার(২৮ আগষ্ট) বিকেল ৪ টার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের আলমপুর বড় ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে স্থানীয় হেনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত জান্নাত হাসাড়া ইউনিয়নের আলমপুর উত্তর পাড় এলাকার সৌদি প্রবাসী শামীমের মেয়ে।

স্থানীয়রা জানায়, বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর হাট থেকে বাঁশ বোঝাই নসিমনের চালক লাভলু বেপরোয়া ও দ্রুত গতিতে নসিমন চালিয়ে ঘটনাস্থলে পৌছে রাস্তার উত্তর পাড় থেকে পশ্চিম পাড়ে দোকানে আসা শিশু জান্নাত(৯) কে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়রা জান্নাতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে শ্রীনগর থানার এস,আই করিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ভিকটিমের অভিভাবকরা কোন আইনগত ব্যবস্থা নিতে চান না। বিধায় পুলিশ কোন আইনগত ব্যবস্থা নেয়নি।

Don`t copy text!