ঢাকাশনিবার , ১৪ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চার জেলায় ৫১ জনের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
আগস্ট ১৪, ২০২১ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

 গত ২৪ ঘণ্টায় চার জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ২৩ জন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১১ জন, কুষ্টিয়ায় ৯ জন ও চাঁদপুরে ৮ জনের মৃত্যু হয়েছে বলে  জানা যায়,।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে ১০ জন করোনায় এবং ১৩ জন উপসর্গ নিয়ে মারা যান বলে জানান।
এবং করোনা মৃতদের মধ্যে আটজনই ময়মনসিংহের বাসিন্দা। বাকিদের মধ্যে নেত্রকোনা ও শেরপুরের একজন করে রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত ১১ জনের মধ্যে করোনায় নয়জন ও উপসর্গে দুইজন মারা গেছেন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের মধ্যে আক্রান্ত আট জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।
চাঁদপুরে একদিনে ৮ জনের মৃত্যুসহ ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন।

Don`t copy text!