ঢাকারবিবার , ৮ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশবাসীকে করোনার টিকা দেওয়া হবে এমপি শিবলী সাদিক- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৮, ২০২১ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশবাসীকে সুস্থ রাখতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরের বিরামপুরে একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে কোভিড-১৯ গণটিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।

(৭ আগস্ট) শনিবার সকাল ১১টায় বিরামপুর সরকারি কলেজ চত্তরে বিরামপুর পৌরসভার আয়োজনে কোভিড-১৯ গণটিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে পৌর মেয়র আককাস আলীর সভাপতিত্বে গণটিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন-প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক।

এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়,সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওয়াহেদুন নবী,থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান,মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ শোভন,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগণ,শিক্ষকগণ, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, বিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মাসুদ রানা সহ সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

Don`t copy text!