ঢাকাশনিবার , ৭ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হোয়াটসঅ্যাপে প্রধান ‘নজরদারি প্রক্রিয়া’ চালু করছে অ্যাপল- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৭, ২০২১ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নতুন সফটওয়্যার আপডেট আনার পরিকল্পনা জানিয়েছে অ্যাপল। ব্যবহারকারীর আইক্লাউড ফটোতে কোনো শিশু নিপীড়নের ছবি রয়েছে কি না তা শনাক্ত করবে সফটওয়্যারটি। মার্কিন প্রযুক্তি জায়ান্টের এ পরিকল্পনা নিয়ে এরই মধ্যে “উদ্বেগ” প্রকাশ করেছেন ফেইসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট। এক টুইটার থ্রেডে ক্যাথকার্ট মন্তব্য করেছেন, এটি “অ্যাপলের তৈরি ও পরিচালিত নজরদারি প্রক্রিয়া যা খুব সহজেই তারা বা সরকার নিয়ন্ত্রণ করতে চায় এমন ব্যক্তিগত যে কোনো কনটেন্ট স্ক্যানে ব্যবহার করা যাবে”। এ ধরনের প্রক্রিয়া চীন বা অন্যান্য রাষ্ট্র কীভাবে কাজে লাগাবে এবং স্পাইওয়্যার প্রতিষ্ঠানগুলো কীভাবে অপব্যবহার করবে, সে প্রশ্নও তুলেছেন তিনি। ক্যাথকার্টের এ ব্যাখ্যা মানতে নারাজ অ্যাপলের এক মুখপাত্র। এ বিষয়ে তিনি উল্লেখ করেছেন, অ্যাপল ব্যবহারকারীরা চাইলে আইক্লাউড ফটোস নিষ্ক্রিয় করে রাখতে পারবেন।

Don`t copy text!