ঢাকাশুক্রবার , ২৩ জুলাই ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদ আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৩, ২০২১ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

করোনা মহামারী থেকে মুক্তি ও মৃত ব্যাক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২২ জুলাই, বেলা আছর এর সময়,
আয়োজক সংগঠন মুন্সীগঞ্জ জেলার সেরা পুরস্কার প্রাপ্ত সংগঠন ফেন্ডস সমাজকল্যাণ সংসদ কার্যালয়ে এ দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পুরস্কার প্রাপ্ত সংগঠক মোঃ জসিম মোল্লার সভাপতিত্বে এবং বাগবাড়ী পুরাতন জামে মসজিদে পেশ ইমাম মাওলানা মোঃ ফয়সাল হোসেন এর পরিচালনায় এতে
আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যাক্তিত্ব ও পুরারবাগ জামে মসজিদের সভাপতি মোঃ নুরুজ্জামান বেপারি, বাগবাড়ী পুরাতন জামে মসজিদের সভাপতি মোঃ সোহেল রানা দেওয়ান, সুজন- সুশাসনের জন্য নাগরিক মুন্সীগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও শ্রীনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. মাসুম খাঁন ডালু, শ্রীনগর উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ইব্রাহিম হোসেন রাতুল, ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের দাতা সদস্য রজ্জব বেপারী, রিংকু বেপারী, সংগঠনের ওবায়দুর রহমান জিকু, প্রিন্স, রাফি, শরিফুলসহ দুই শতাধিক গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সংগঠনের চেয়ারম্যান মোঃ জসিম মোল্লা প্রয়াত ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম বাবু ও এলাকার মৃত ব্যাক্তিদের নাম উল্লেখ করে দোয়া করার জন্য অনুরোধ করেন এবং মহামারি করোনার প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরার উপর গুরুত্বারোপ করেন আর বিশেষ প্রয়োজন না হলে বাড়ির বাহিরে না যাওয়ার পরামর্শ প্রদান করেন।

পরবর্তীতে মাওলানা মোঃ ফয়সাল হোসেন বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা শেষে তোবারক বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

Don`t copy text!