ঢাকাশনিবার , ১৭ জুলাই ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঈদ উল আযহার উপলক্ষে বিরামপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রবীন নেতাকর্মীদের মাঝে নগদ টাকা প্রদান- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৭, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ আওয়ামীলীগ বিরামপুর উপজেলা শাখার উদ্দ্যোগে ঐচ্ছিক ফাউন্ডেশনের আওতায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীন নেতাকর্মীদের মাঝে নগদ টাকা প্রদান করা হয়েছে।

(১৭জুলাই) শনিবার সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বিরামপুর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের
প্রবীন নেতাকর্মীদের মাঝে নগদ টাকা তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি) এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক মাষ্টার ও মোশফিকুর রহমান,দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন,তদন্ত (ওসি) মতিয়ার রহমান,উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীন নেতাকর্মীদের মাঝে ৫ হাজার করে ২২ জনকে মোট ১ লক্ষ ১০ হাজার নগদ টাকা প্রদান করা হয়।

Don`t copy text!