ঢাকারবিবার , ১১ জুলাই ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১১, ২০২১ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- নাগেশ্বরী উপজেলার পূর্ব রামখানা গ্রামের শামসুল হক (৬৮), ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাঁড় এলাকার সখিনা বেগম (৬০), এবং ফুলবাড়ী উপজেলার রাবাইটারী গ্রামের সফিউর রহমান (৯০)। এদের মধ্যে শামসুল হক করোনা পজেটিভ ছিলেন। বাকি দুইজন করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে শনিবার সকাল পর্যন্ত ৫১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২৮ জন করোনা পজেটিভ এবং ২৩ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আখের আলী জানান, ৯ জুলাই পর্যন্ত জেলায় ১১ হাজার ১২৮ নমুনা পরীক্ষায় ২ হাজার ১৮২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ জনের। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৪০২ জন।

Don`t copy text!