ঢাকাশনিবার , ৩ জুলাই ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ভ্যানের ধাক্কায় দৃষ্টি প্রতিবন্ধী শিশু নিহত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৩, ২০২১ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতাঃ

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বাজিতপুর নামক স্থানে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় এক দৃষ্টি প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার (৩ জুলাই) সকালে বাজিতপুর নামক স্থানে শাওন (৭) রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। আহত শিশুকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুল্যাহ আল মাহমুদ শোভন তাকে মৃত: ঘোষণা করেন। নিহত শাওন নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের বুলেট হোসেনের ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!