ঢাকাবুধবার , ৩০ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৩০, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধানবীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। উপজেলার ১টি পৌরসভা সহ ৫ টি ইউনিয়নের ( প্রত্যক ইউনিয়নে ৫০ জন কৃষককে) মোট ৩০০ জন কৃষকের মাঝে ধানবীজ ও সার বিতরণ করছে কৃষি বিভাগ। বুধবার (৩০ জুন) ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী’র সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে খরিফ-২ এর আওয়াতা ২০২১-২২ মৌসুমে রোপা আমন ধানের বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৩০০ জন কৃষককে ধানবীজ ও সার দেয়া হচ্ছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি উচ্চ ফলনশীল ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আবদুল করিম কাউছার সহ অন্যন্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

Don`t copy text!