ঢাকাশুক্রবার , ২৫ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২৫, ২০২১ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসেন জনি,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ


শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খ্রাড়া কলেজের থেকে চুড়াইন বাজার একটি রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে অচলাবস্থা পড়ে আছে। বেহাল দশার কারণে প্রতিনিয়ত এলাকাবাসী সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে। যাত্রীবাহী ভ্যান, রিকশা এবং মোটরসাইকেল, কৃষিসামগ্রী পরিবহনে ব্যাপক ভোগান্তিতে পড়েছে মানুষ।

সরেজমিন গিয়ে দেখা যায়, খ্রাড়া কলেজ থেকে প্রায় ৩ কিলোমিটার চুড়াইন বাজার পর্যন্ত ইট সোলিং রাস্তাটি সংস্থারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ থেকে ১২ বছর আগে এই রাস্তাটি তৈরি করা হয়েছিলো। বেশ কয়েক বছর আগে থেকে রাস্তার ইট ভেঙে গর্তের সৃষ্টি হলেও চলতি বছর সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

Don`t copy text!