ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় মোবাইল কোর্ট এ জরিমানা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২৪, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া পৌরসভার আওয়াতাধীন মির্জার বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর ১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হোমায়রা ইসলাম এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় করোনা ভাইরাসের জারিকৃত সরকারী বিধিনিষেধ না মেনে মাস্ক পরিধান না করা, একত্রিত হয়ে আড্ডা ও গণপরিবহনে যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানায় মোট ১৩টি মামলা সহ নগদ ৩৪০০ টাকা জরিমানা আদায় করে মোবাইল কোর্ট।

এসময় মোবাইল কোর্ট পরিচালনাকারি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হোমায়রা ইসলাম জানান, যতদিন করোনা ভাইরাসের পরিস্থিতি থাকবে ততদিন মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানা ব্যাক্তিদ্ধয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান। এসময় সকলে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহব্বান জানান।

মোবাইল কোর্ট পরিচালনা সময় সহযোগিতায় ছিলেন ছাগলনাইয়া থানা পুলিশ দলের সদস্যবৃন্দ।

Don`t copy text!